1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে (শনিবার) সন্ধ্যায় নগরীর সিএসএস আভা সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।
প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের সেবায় কাজ করছে। দুর্যোগ হলেই সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেন। রেড ক্রিসেন্টের ভলেনটিয়াররা কর্মের মধ্য দিয়ে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান, ট্রেজারার এমএ ছালাম, সদস্য আরমা দত্ত এমপি, ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য মনজুরুল ইসলাম, মফিজুর রহমান বাবলু, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মোঃ জোবায়ের হোসেন জবা, সিটি ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা বিভাগের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd