1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিশ^ বেতার দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় বিশ^ বেতার দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতার প্রদর্শনী, এ্যাপসের উদ্বোধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় বিশ^ বেতার দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’।
এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উদ্যোগে সকালে বেতারের সম্মেলনকক্ষে ’স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ বেতার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বেতার দেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গণমাধ্যম। বেতারের বিশাল একটি ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে। পরিবার পরিকল্পানাসহ বিভিন্ন সফল কার্যক্রমের ক্ষেত্রে বেতার অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বেতারের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। বেতারের সম্প্রচার আমাদের টিকিয়ে রাখতে হবে। যুগের সাথে তালমিলিয়ে বেতারকে সামনে এগুতে হবে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বার্তা, সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বেতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা খুলনার ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন। মুক্ত অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ ফারুক হোসেন প্রমুখ। সেমিনারে খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর সহ বেতারের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দর্শক শ্রোতাদের অংশগ্রহণে কুইজ ও লেখক শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd