1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ এর ঘটনাস্থল পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ এর ঘটনাস্থল পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুবৃত্তরা। এজলাস কক্ষের ‍জানালা দিয়ে এ পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ভাঙা জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে। পরে মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লিরা তা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনা জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা রয়েছে।
জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd