1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য নিয়ে (সোমবার) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ আমাদের বন্ধু, একে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পলিথিন বর্জনে বদ্ধপরিকর। রূপসা নদীসহ ময়ূর নদ দূষণমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত শর্মা ও সিভিল সার্জন অফিসের ডাঃ সাদিয়া মনোয়ারা উষা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd