1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান  (সোমবার) দুপুরে খুলনা নগরীর জাহান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, করোনাকালীন সময় থেকে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেক ঈদে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। করোনাকালীন দেশের ক্রান্তিলগ্নে কোন মানুষ না খেয়ে মারা যায়নি। এই সরকারের আমলেই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রচলন করা হয়। দেশের দারিদ্রতার হার ৪০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে এসেছে। এতে করে দেশের জনগণের জীবনমান উন্নত হয়েছে। সরকারের বিভিন্ন প্রণোদনা অসহায় ও গরীব মানুষেরা যাতে পায় সেদিকে নজর দিতে তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
অনুষ্ঠানে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়কারী চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মেয়র দুস্থ ও অসহায় দুইশতজনকে চাল, ডাল, চিনি ও সেমাই বিতরণ করেন।
তিনি সকালে সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd