1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ২১ ডিসেম্বর দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে (সোমবার) দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সকল ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশে^র কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। তিনি ২১ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশের ৫১টি জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী ২১ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলবেন। খুলনার জিরোপয়েন্ট থেকে চুকনগর সড়কসহ বিভিন্ন সড়কের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে সভায় আশা করা হয়। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd