1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭জানুয়ারি)দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সহকারী শিক্ষক সমিতোষ কুমারের সঞ্চালনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া ও গীতাপাঠ করেন পিয়া সরকার।কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক,অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,বিধান চন্দ্র মন্ডল,আব্দুল হক,নৃপেন্দ্র নাথ সরদার,শিক্ষক মোসলেম আলী শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মিরান মুকুল,আনিসুর রহমান গাজী, খাইরুল ইসলাম,মইনুর ইসলাম,মনিরা খাতুন, বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে সৌমেন মন্ডল, নাজিম সানা প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ০৯ জন, বাণিজ্য বিভাগ থেকে ১৫ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৬ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd