1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেসিসি’র সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কেসিসি’র সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা (বৃহস্পতিবার) বিকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে মহানগরী এলাকায় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধানকল্পে কার্যক্রম পরিচালনা করা হবে। লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্টের অধীনে নগরীর কয়েকটি কবরস্থান, শ^শান ও বাজারের স্থাপনা উন্নয়নের কাজ করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীতে ড্রেন ও রাস্তা সংস্কারের ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ফেব্রæয়ারির মধ্যে চলমান সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়। নতুন করে বাড়ি নির্মাণের ক্ষেত্রে আবাসিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ভবনের নকশার মধ্যে থাকা প্রয়োজন বলে মেয়র সভায় মত প্রকাশ করেন।
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সচিব মোঃ আজমুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd