কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ধানঘোরা জয়ী


সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়া উপজেলা কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৫–৪ গোলে ভাদড়াকে হারিয়ে ধানঘোরা যুব কল্যান সোসাইটি জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মােেঠ কেড়াগাছি সোনামাটি যুব সংেেঘর আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি ও বিবিএস স্পোর্টিং ক্লাব ভাদড়ার মধ্েযকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়,উভয় দল গোল শূন্য নিযেে় খেলা শেষ করে সরাসরি টাইব্রেকারে ৬ টি করে বল মেরে ৫-৪ গোলে জয়লাভ করে কলারোয়ার কাজীরহাটের ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, কামরুজ্জামান বাবু তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলনও সাইফুুল আলম।
হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্রোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ইউপি সদস্য মহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *