1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুল্যা টু দরগাহপুর সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুল্যা টু দরগাহপুর সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর ভায়া বাঁকা সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন, ট্রাক, পিকআপসহ মালবাহী গাড়ি চলাচল করে থাকে। যাত্রীবাহি বাস চলাচল করে। বিভিন্ন যানবাহনে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনির দক্ষিণ অঞ্চলে যাতায়াত করে থাকে মানুষ। সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর যাবৎ বেহাল অবস্থার সৃষ্টি হলেও যথাযথ সংস্কার কাজ না করায় ভোগান্তির অবসান ঘটেনি। কুল্যার মোড় থেকে গুনাকরকাটি ব্রীজ পর্যন্ত, গুনাকরকাটি বাজার, বাহাদুরপুর, কচুয়া মোড়, কাদাকাটি হাজিরহাট, কাদাকাটি ব্রিজসহ বিভিন্ন স্থানে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এসব স্থানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
কাদাকাটি বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, প্রতিদিন বুধহাটা ও সাতক্ষীরা থেকে কাঁচামাল নিয়ে বাজারে বিক্রয় করে থাকে অনেক ব্যবসায়ী। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় পরিবহর খরচ বেড়ে যাওয়ায় মালের মূল্য বেড়ে যায়। এতে খরিদ্দারদের মন সন্তুষ্ট করা যায় না। নারায়ন চন্দ্র দাস বলেন, আমি একজন মৎস্য ব্যবসায়ী, প্রতিদিন কাদাকাটি মৎস্য সেট থেকে মাছ কিনে মহেশ্বরকাটি মৎস্য সেটে নিয়ে যাই। রাস্তার দুরাবস্থার কারনে খুবই অসুবিধায় পড়তে হয়।
সড়কটি সংস্কারের জন্য এলাকার মানুষ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd