1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুল্যা গুচ্ছগ্রাম পরিবারদের মানবেতর জীবনযাপন, ভিক্ষাভৃত্তি তাদের পেশা, অসহায়দের আর্তনাদ দেখার কেউ নেই - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুল্যা গুচ্ছগ্রাম পরিবারদের মানবেতর জীবনযাপন, ভিক্ষাভৃত্তি তাদের পেশা, অসহায়দের আর্তনাদ দেখার কেউ নেই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

খাইরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ১ নং ওয়ার্ড গুচ্ছগ্রাম পরিবারদের মানবেতর জীবনযাপন করছে। ভিক্ষাভৃত্তি তাদের পেশা হলেও দেখার কেউ নেই। প্রায় ১২ বছর আগে এ গুচ্ছগ্রাম তৈরি হয়। সেখানে টয়লেট থাকলেও পানিতে ডুবে থাকে, তার চাল নেই। সেখানে অবস্থিত একটি টিউবওয়েল তা নষ্ট। সেখানে ১০ টি পরিবার মানবেতর জীবনযাপন করে। তাদের ঘরের চাল ছিদ্র, বৃষ্টির সময় পানিতে ডুবিয়ে থাকে। তারা তিন বেলা ঠিকমতন খেতে পারেনা। কতদিন অভুক্ত থাকতে হয় তা কেউ জানেনা। অসুস্থ থাকলে দেখার কেউ থাকেনা। এ বিষয়ে সাংবাদিকরা সরেজমিনে গেলে দিনমজুর রেহেনা বেগম( শুককুলি) ও বিধবা শুকজান জানান আমরা খুব অসহায় জীবনযাপন করছি। সাপের ভয়ে ঘরে থাকতে পারিনা। এখানে দুইজন প্রতিবন্ধী বাস করে। ৪ জন ভিক্ষুক, দিনমজুর, ভ্যান চালক বাস করে। কিন্তু কোন অনুদান আমরা পায়নি। আমাদের কোন কার্ড নেই। আমাদের আর্তনাদকি দেখার কেউ নেই। আমরা জানি সাংবাদিকদের জানালে কার্ড হয়, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চায় আমাদের আর্তনাদ কি কেউ দেখবে না। আমাদের ঘরের চাল ছিদ্র, টিউবওয়েল নেই, টয়লেট পানিতে ডুবে থাকে। আমাদের ঘরের মেঝে কাঁচা, ভ্যান গুলো রাখার জায়গা নেই। দরজা, জানালার অবস্থা নাজুক। দেয়াল খসে খসে পড়ছে। সাপ, বিচ্ছু আমাদের জীবন যাপনের সঙ্গী। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd