1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, দেবহাটা: “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ৮ই মার্চ, রবিবার সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া বাঁধের মুখ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতেমা খাতুন। তিনি তার বক্তব্যে নারী অধিকার রক্ষা এবং সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের (এপি) সহকারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আকরাম ফারুকী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, ভিডিসি (VDC) প্রতিনিধি, সিএফ (CF) এবং ইমপ্যাক্ট প্লাস (Impact Plus)-এর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকালে পূর্ব কুলিয়া বাঁধের মুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা নারী ও কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং দেবহাটা এপি-র ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd