1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে শামসুর রহমান হত্যা ঘটনার মামলায় গ্রেফতার-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে শামসুর রহমান হত্যা ঘটনার মামলায় গ্রেফতার-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালীগঞ্জের বহুল আলোচিত শ্যালকের হাতে ভগ্নিপতি শামসুর রহমান কে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলায় শাহিনুর ফকির নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে নিহত শামসুর রহমান গাজীর পুত্র শাহিনুর রহমান এর দায়ের করা হত্যা মামলায় ঐ দিন রাত ১২টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করে মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক আব্দুর রহিম। গ্রেফতারকৃত শাহিনুর ফকির (৩২)সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বাকি ফকিরের পুত্র। গ্রেফতারকৃত শাহিনুর ফকিরকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘেরে মাছ চুরি সংক্রান্ত এবং জমি জমা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বেলা ১টার সময় রঘুনাথপুর গ্রামের নিহত শামসুর রহমানের বাড়িতে ফেলে তার দুই শ্যালক ফজর আলী গাজী এবং আহাদ আলী তাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় তার পুত্র শাহিনুর রহমান বৃহস্পতিবার রাতে থানায় নারী-পুরুষ সহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।তবে থানায় আটককৃত শাহিনুর ফকির এই হত্যাকান্ডে জড়িত ছিলেন না বলে তার পরিবার দাবি করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd