1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ বিষমুক্ত হিমসাগর আম আহরণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ বিষমুক্ত হিমসাগর আম আহরণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে সাতক্ষীরার সু-স্বাদু হিমসাগর আম। ২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষনা দিয়ে শুরু হয় আম রফতানি। বুধবার (১০ মে) বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম গাছ থেকে পাড়া শুরু হয়েছে। জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমিতে ২ হাজারের বেশি আম সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম আহরণের শুভ উদ্বোধন করেন। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজার জাতকরন করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্ট এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” কোনো ভাবেই জেলার এই সুনাম নষ্ট হতে দেওয়া হবেনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাইমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd