1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিলসহ আসামী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিলসহ আসামী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিল ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী আটক হয়েছে। ২৮ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নির্দেশে এ.এস.আই মোঃ রবিউল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার কাঁকশিয়ালী গ্রামের রেজাউল ইসলাম কালাম মাষ্টারের পুত্র আমিনুর বিশ্বাস (৩৫) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করে। অন্যদিকে কালিগঞ্জ থানার এস.আই শ্যামল মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কালিগঞ্জ ভাড়াশিমলা মোড়ে অবস্থানকালীন সময়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ কামাল গাজী (২৪) কে গ্রেপ্তার করে। সে দেবহাটা উপজেলার নাংলা গ্রামের মৃত রমজান গাজীর ছেলে। এব্যাপারে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd