1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম বার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম বার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হোসেন কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন (বিপিএম বার)। সোমবার ৪ অক্টোবর বিকাল ৫ টায় সাতক্ষীরার কালিগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ও সালাম প্রদর্শন করেন। পরে কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়েমিনুর রশিদ, খুলনা ডিআইজি অফিসের সিনিয়র এএসপি সৌমিত্র, সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মাদ দেলোয়ার হুসেন প্রমুখ। খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সকলকে আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। আসন্ন শারদীয় দূর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন ভাবে পালনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করতে তিনি বলেন কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। পরে তিনি কালিগঞ্জ থানা ক্যাম্পাসের মধ্যে একটি লিচু গাছের চারা রোপন করেন এবং থানার সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd