1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে র‌্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে র‌্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে র‌্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বিকালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ-সভাপতি নুরুল ইসলাম মোড়ল।
ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কেরামত গাজী, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাহারুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিপ্লব রায়, রতনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জি এম রাজু আহমেদ, কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোর্তজা আলী, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, তারালি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, চাঁম্পাফুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মৌতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শামীম হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মহাসিন কবীর প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও ও সহিংসতায় নেমেছে। তাদের পরিকল্পিত নীল নকশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে থাকবে যুবলীগের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd