1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে সড়ক ও স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন এমপি এস এম জগলুল হায়দার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে সড়ক ও স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন এমপি এস এম জগলুল হায়দার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন/ আব্দুল কাদের: সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক তিনটি সড়কসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার।
মঙ্গলবার (১লা মার্চ) বেলা ১১টায় তিনি মৌতলা বাসস্ট্যান্ড টু জিরনগাছা হাটের মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক,পাওখালী যমুনা নদীর পশ্চিম পারের কর্পেটিং সড়ক,চাঁচাই, লাকি কোমরপুর ও রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় বক্তব্যে সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধু’র কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাস করে। সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা এলাকায় অসংখ্য সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্রিজ,কালভার্ট,মসজিদ,মন্দির,গীর্জা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতে অব্যহত থাকবে।
কালিগঞ্জ প্রেসক্লবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু) শ্যামনগর প্রেসক্লাব এর সভাপতি জিএম আকবর কবীর।
সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ২নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
৫ নং কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কহফিল অরা সজল। মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,২নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার প্রমুখ।
সড়ক এবং বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd