1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: একটি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আ সা মাছ ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী এর মুখোমুখি সংঘর্ষে সুজিত কাপালি নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয় এবং সুজিত মন্ডল নামে অপর ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে কাঠের গুড়ি তে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে পথে মারা যায়। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিগঞ্জ -শ্যামনগর মহাসড়কের মৌতলা শ্মশানঘাট এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
ওই সময় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। নিহত মাছ ব্যবসায়ী সুজিত কাপালি( ৪৫) শ্যামনগর থানার পদ্মপুকুর ইউনিয়নের খুঁটি কাটা গ্রামের মৃত তারাপদ মন্ডল এর পুত্র এবং আহত সুজিত মন্ডল( ৫০) কামালকাটি গ্রামের মৃত হরিপদ মন্ডল এর পুত্র।
ওই সময় আশঙ্কাজনক অবস্থায় আহত সুজিত মন্ডল কে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান মাছ ব্যবসায়ী সুজিত মন্ডল এবং সুজিত কাপালি একটি মোটর সাইকেল যোগে সাতক্ষীরা থেকে শ্যামনগর অভিমুখে বাড়ি ফেরার সময় মৌতলা শ্মশানঘাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস ওভারটেক করে সামনে চলে যায়। ঠিক ওই সময়ে বিপরীত দিক থেকে আ সা একটি মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd