1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বৃদ্ধা মহিলাকে হত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিগঞ্জে বৃদ্ধা মহিলাকে হত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৬৮ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি:কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে বৃদ্ধা মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে। নিহত আম্বিয়া খাতুন (৭০) ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী। নিহত আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) জানান, তার মা আম্বিয়া খাতুন প্রতিদিনের ন্যায় তিনি রাতের খাবার খেয়ে বাড়ির দুই তলায় নিজ কক্ষে ঘুমাতে যান। তিনি এবং তার পরিবার রাতে নিচতলায় ঘুমান। সেহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখেন তার মা আম্বিয়া খাতুন মৃত অবস্থায় পড়ে আছেন। তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আর রক্ত কেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। স্থানীয়রা জানান, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা আর জমি-জমার একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিলো। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান এবং ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। নিহত আম্বিয়া খাতুন গত ১ সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন। শনিবার ভোরে আম্বিয়া খাতুনের রক্তাক্ত মৃতদেহ দেখেন তারা। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd