1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বিষ্ণুপুর,দক্ষিন শ্রীপুর ও চাম্পাফুল জাতীয় শোক দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে বিষ্ণুপুর,দক্ষিন শ্রীপুর ও চাম্পাফুল জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, দক্ষিন শ্রীপুর ও চাম্পাফুল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৫ টায় বাঁশতলা বাজারে অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ২নং বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখায়রুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী (ইউপি) চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল কবির (সাবু) প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক গাজী আব্দুর রহমান,৪নং দক্ষিণ শ্রীপুর (ইউপি)চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।রতনপুর (ইউপি) চেয়ারম্যান আলিম আল রাজি (টোকন), বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, সাবেক সভাপতি নুরুল ইসলাম সরদার, বিষ্ণুপুর ইউপি সদস্য খলিল সরদার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ শ্রীপুর ও চাম্পাফুল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল সরদার ও সিরাজুল ইসলাম সিরাজ। আলোচনা সভা শেষে তাবারুক বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd