1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বিভিন্ন স্থানে সাবেক সাংসদ কাজী আলাউদ্দীনের গণসংযোগ অব্যহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে বিভিন্ন স্থানে সাবেক সাংসদ কাজী আলাউদ্দীনের গণসংযোগ অব্যহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় ঘোষিত লাগাতার কর্মসূচি বাস্তবায়নের জন্য গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। বুধবার (২১ সেপ্টেম্বর ) সকালে তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকা ও ধলবাড়িয়া বাজার এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আলহাজ্ব কাজী আলাউদ্দীন এসময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দেন।
উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে প্রচারণা চালান। তিনি তার বক্তব্যে বলেন- আমি উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী ছিলাম বলেই বিগতদিনে আমি এমপি থাকাবস্থায় কালিগঞ্জ দেবহাটা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে সুযোগ পেলে শ্যামনগর ও কালিগঞ্জবাসীর কল্যানে জীবনের বাকী সময়টাও অবদান রাখতে চাই। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই। বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন কালিগজ্ঞ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়ের হাটখোলা, মুকুন্দপুর, দেয়া, চরদহা, ছনকা ও উভয় ইউনিয়ন পরিষদ চত্বরে জনসংযোগ করেন এবং উপস্থিত সবাইকে আগামী দিনের রাষ্ট্র নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংগ্রামী সালাম পৌছে দেন, সাথে সাথে সাবেক তিন বারের প্রধানমন্রী বিএনপির যোগ্যতম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং বর্তমান নিশিরাতের ভোট ডাকাত জুলুম বাজ অবৈধ হাসিনা সরকারের পতনে দেশব্যাপী চলমান গণ- আন্দোলনকে আরো জোরদার করার জন্য সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd