1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে কৃষ্ণনগর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ও শিক্ষক ইউসুফ আলী (৪২)সহ ৪ জন রয়েছে। বাকীরা সবাই বিএনপি’র নেতা-কর্মী। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে আটক করেছে। অহেতুক হয়রানির উদ্দেশ্যে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের এই ১৩ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, আজও (বৃহস্পতিবাার) পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে এসেছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ১৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তাদের মধ্যে কতজন বিএনপি ও কতজন জামায়াতের নেতা-কর্মী সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেন নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd