1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন,সহ সভাপতি কাজী কাহফিল অরা সজল,সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি শেখ শাহজালালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আ’লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অংশগ্রহন করেন কালিগঞ্জ উপজেলা আ’লীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd