1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের পল্লীতে এক স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের পল্লীতে এক স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের মানপুরে আছিয়া পারভীন (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আছিয়া পারভীন। উপজেলা মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে আছিয়া পারভীন সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে সবার অলক্ষ্যে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্মহত্যা করে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছা এর ছেলে মাছুম বিল্লাহ এর সাথে বিয়ে হয়।আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল।তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্মহত্যা করে।
একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল, বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান লাশ উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd