1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসফিকা হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান।
কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকিবিল্লাহ শাহী, সাংবাদিক আতাউর রহমান, সরদার জিল্লুর রহমান, আইউব হোসেন, ফারুক রাজ প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার শামসুর রহমান ও লতিফা আক্তার, উপজেলা দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক উৎপল কুমার সাহা, সাইদুজ্জামান লাভলু, সাইফুল ইসলাম। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া হাইস্কুল ও কাজীরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে বিতর্ক প্রতিযোগিতায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। অপর দিকে রচনা প্রতিযোগিতার ফলাফল মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd