1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় র‌্যাবের অভিযানে ২৭৪পিস ইয়াবাসহ আটক- ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ২৭৪পিস ইয়াবাসহ আটক- ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় র‌্যাবের অভিযানে ২শ’৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকরা হলো-কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত.মহির উদ্দিনের ছেলে আল-আমিন হোসেন (২১) ও সাতক্ষীরা পৌর সদরের রইচপুর এলাকার মৃত.আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল আবেদীন (২৭)। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া সরকারী কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় আল-আমিন হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২শ’৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের নির্মাণাধীন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় জয়নাল আবেদীনকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা নং-৮১(৮)২১ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd