1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় মাছের ঘেরে খেরুই চাষ করে স্বাবলম্বী করিম - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় মাছের ঘেরে খেরুই চাষ করে স্বাবলম্বী করিম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় মাছ চাষের ঘেরের আইলে খেরুই চাষ করে স্বাবলম্বী হলেন আব্দুল করিম নামে এক কৃষক। সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.নজিবুল্লাহ ছেলে। বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বাটরা গ্রামের পূর্বের বিলে আব্দুল করিম ১২বিঘা জমিতে সাদা মাছ চাষের জন্য ঘের করেন গত ৪বছর আগে। এর পরে তিনি ওই ঘেরের আইলের কিছু অংশ ব্যবহার করে নিজ উদ্যোগে খেরুই চাষ শুরু করেন। গত বছর সেই খেরুই বিক্রয় করে তিনি ব্যাপক ভাবে লাভবান হয়েছে। সে কারনে এবছর তিনি ১২ বিঘা জমির ঘেরের আইলে এবার ৪২ হাজার টাকা খরচ করে খেরুই চাষ করেছেন। গত এক সপ্তাহে তিনি ওই ঘের থেকে ৩০হাজার টাকার খেরুই বিক্রয় করেছেন। কৃষক আব্দুল করিম জানান- তার নিজের ৩বিঘা জমি রয়েছে। বাকী ৯বিঘা জমি লিছ নিয়ে মাছ ও খেরুই চাষ শুরু করেছেন। মাছ চাষের ঘেরে খেরুই চাষ করে তিনি ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন। তার ঘেরে ৪২ হাজার টাকায় খেরুই চাষ করে  মাত্র এক সপ্তাহে ৩০ হাজার টাকার খেরুই বিক্রয় করেনে। তিনি আরো বলেন-আগামী দুই মাস মধ্যে তিনি তার ক্ষেত থেকে ৫ থেকে ৬লাখ টাকার খেরুই বিক্রয় করবেন বলে আশাবাদি। তিনি আগস্ট মাস থেকে খেরুই বিক্রয় শুরু করেছেন আর সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত খেরুই বিক্রয় করতে পারবেন। এখন প্রতিদিন ১শ ৮০ কেজি খেরুই উঠছে। তিনি বলেন, তার এই কাজের জন্য কোন সরকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সহযোগিতা না করলেও তার দুই ছেলে দেলোয়ার হোসেন ও জুবায়ের হোসেন সহযোগিতা করছেন। এই মাঠ থেকে সরাসরি ঢাকায় খেরুই যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি ১৬ থেকে ১৭ টাকায় যাচ্ছে। এই কৃষক আরো বলেন-তার মাছের ঘেরের খেরুই চাষ দেখে চাষীরা এখন প্রায় ৬/৭ হাজার বিঘা মাছের ঘেরের আইলে খেরুই চাষ শুরু করেছে। শুধু খেরুই চাষ না এই বাটরার মাঠে লাভ জনক ব্যবসা গ্রীষ্মকালীন টমেটোর চাষও হচ্ছে। এলাকার কৃষকরা বলেন-সরকারী ভাবে সহযোগিতা পেলে এখানকার চাষীরা মাঠের পার মাঠ সবজি চাষ করে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতো। চাষীরা সরকারের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd