1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়ার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা কে নিয়ে আয়োজিত ” জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ (বালক অনুর্ধ্ব -১৭)” এর দুই সেমিফাইনাল খেলাগুলি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে কর্ণার কিক থেকে গোল করে কয়লা ইউনিয়ন এগিয়ে যায়। আর কোন গোল না হওয়ায় ঐ এক গোলে জয়লাভ করে কয়লা ইউনিয়ন ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিকাল পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন পরিষদ। আক্রমনাতœক ভাবে খেলে উভয় দলই নির্ধারিত সময়ে গোল করতে সক্ষম হয় নি। ফলে ট্রাইবেকারে কলারোয়া পৌরসভা ৩-২ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফলে আগামীকাল শনিবার বিকাল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা বনাম কয়লা ইউনিয়ন পরিষদ।
খেলা গুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেন। খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন,আসাদুজ্জামান, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd