1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাবগাম্ভীর্যের সাথে কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে বুধবার (১২ অক্টো) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলারোয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে আবার তা শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এড. কামাল রেজা, কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাইদ, উপজেলা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামসহ সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকবর আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd