1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তি আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তি আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দিনগত রাত পৌনে ১টার সময় মাদরা সীমান্তের ৫০০গজ ভিতরে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ বদরুজ্জামান (৩৪)। সে উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র পিআরও জানান, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০০ টাকা মূল্যের একটি বিদেশী পিস্তল, ১০ হাজার ৪০ টাকা মূল্যের একটি স্থানীয়ভাবে তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপার্দ্দ করা হয়েছে। সাতক্ষীরা ৩৩বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd