1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ার কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারাও রোপন করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজিরহাট কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ও কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
একই সাথে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে ছাত্র নেতাদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, ফুটবল, ভলিবলসহ নানান উপহার সামগ্রী বিতরণ করা হয়। সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুছা কারিম, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা প্রিন্স, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ওই কার্যক্রম চলার সময় কাজিরহাট কলেজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ, হেলাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজারসহ অনেকে।
অনুরূপভাবে কলারোয়া আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd