1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কয়রায় অসুস্থ হতদরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কয়রায় অসুস্থ হতদরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম সানা পাইকগাছা প্রতিনিধি: খুলনা কয়রার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় “অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক”মোঃ আব্দুল হাকিম (ঢাকা) এর উদ্যোগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়েছে। ওই অঞ্চলে ৩শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র নারী – পুরুষ ও শিশুদের মাঝে বিনামুল্েেয চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার আলোকিত মেয়র সেলিম জাহাঙ্গীর,কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম , ইউ পি সদস্য আইবুর রহমান সানা,এস এম আছাবুর রহমান সোহাগ, এস এম আরিফুজ্জামান আরিফ, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেছেন, মেজর ডাঃ মোঃ আরিফুল ইসলাম চক্ষু রোগ বিশেষজ্ঞ, যশোর ক্যান্টনমেন্ট, যশোর। ডাঃ মোঃ মেহেদী হাসান মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডাঃ মোঃ মশিয়ার রহমান মুকুল, হৃদরোগ বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। ডাঃ এস এম হাবিব উল্লাহ বিলালী,গ্যাস্ট্রোএন্ট্রলজি বিশেষজ্ঞ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা। ডাঃ শিবেন্দু মিস্ত্রি, অর্থপেডিক বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ,খুলনা। ডাঃ হিরন্ময় কুমার ঢালী, এমবিবিএস(ঢাকা) বিসিএস,(স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়রা।
ভাষা শহীদদের স্মৃতিতে কয়রা-পাইকগাছায় অসহায় ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে মোঃ আব্দুল হাকিম”(অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা) বলেন আমি ২২ বছর চাকুরিকালীন দেখেছি , বিশেষ করে আমি বাড়ি আসলে দেখি অনেক অসহায় রোগী আর্থিক সংকট ও লোকবলের অভাবে খুলনা বা ঢাকায় যেয়ে চিকিৎসা নিতে পারেনা, তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য এই ফ্রি ক্যাম্পের ব্যবস্থা। আমার এই কার্যক্রম চলমান থাকবে। পাইকগাছা ও কয়রার কোন অসহায় রোগী যদি টাকার অভাবে চিকিৎসা নিতে না পারে এবং আমি জানতে পারি তাহলে তাদের সুচিকিৎসা পেতে আমি আমার সাধ্যমত চেষ্টা করব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd