1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এমপি সেঁজুতির উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করলেন নজরুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এমপি সেঁজুতির উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করলেন নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ শেষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
এ সময় নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারনে বাংলাদেশ ঝুকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক বনায়ন আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রতিবছর ছোট খাটো দূর্যোগ লেগেই আছে। সামাজিক বনায়ন না থাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারনে আমরা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমরা উপকূলবাসী সেই দুর্যোগের স্বীকার হচ্ছি বেশি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি যে উদ্যোগ নিয়েছেন তা সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, জেলা কৃষক লীগের সহসভাপতি ও পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহামুদ পলাশ, জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মুন্নী, ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রুবি, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, শ্রমিকলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd