1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এক্স স্টুডেন্ট উদ্যোগে মাদ্রাসাতুস সুফফা’তে শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এক্স স্টুডেন্ট উদ্যোগে মাদ্রাসাতুস সুফফা’তে শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের উদ্যোগে দ্বিতীয় দিনের মত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সরকারি কলেজ রোড সংলগ্ন “মাদ্রাসাতুস সুফফা’তে প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন শিক্ষক এবং শিক্ষার্থীকে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. শফিউর রহমান এম.বি.বি.এস। দ্বিতীয় দিনের মত মাদ্রাসাতুস সুফফা’তে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবার ঔষধ দিয়ে সহযোগিতা করেছেন এক্স স্টুডেন্ট গর্ভমেন্ট হাইস্কুলের ২০০৬ ব্যাচের শিক্ষার্থী তানজিম কালাম তমাল’র তুফান ফার্মেসী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসাতুস সুফফা’র পরিচালনা কমিটির সহ- সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, ফরহাদ হোসেন বাবু, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো আব্দুল্লাহ, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মেহেদী ইসলাম রনি, ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী আহসানুস সালেহিন ইভন, ২০০৭ ব্যাচের শিক্ষার্থী শেখ সোহান আহমেদ, ২০১২ ব্যাচের শিক্ষার্থী মীর জাভেদ জিতু, ২০১৩ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম ও ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল- মামুন প্রমুখ। অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এসময় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd