1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রীতিলতা ভবনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপ পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য জ্যোৎস্না আরা, শিক্ষক আমিনুর রহমান উল্লাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহ সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য ডা. আবুল কালাম বাবলা, মো. আব্দুর রব ওয়ার্ছী, শেখ মোসফিকুর রহমান মিল্টন, অধ্যক্ষ রেজাউল করিম, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি। বক্তারা বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের পণ্য ক্রয়ের পর ক্যাশবাক্সে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এখানে কোন বিক্রয় কর্মী থাকবে না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ ও সততার বিকাশ ঘটবে। এ বিদ্যালয়ের সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য খাতা, অফসেট কাগজ, রাবার, পেন্সিল, কলম, ফাইল, বিস্কুট, চিপস্, টকলেট, পানীয়সহ প্রয়োজনীয় সকল প্রকার পণ্য পাওয়া যাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd