1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির মানিকখালি ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির মানিকখালি ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আশাশুনির মানিকখালি ব্রিজের টোল আদায় বন্ধ করার দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলার নবনির্বাচিত ১১জন ইউপি চেয়ারম্যান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েই তারা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে এই স্মরকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, আশাশুনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাঙন কবলিত ও দুর্যোগ প্রবণ উপজেলা। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ মা রুহুল হকের প্রচেষ্টায় খোলপেটুয় নদীর উপর মানিকখালি ব্রিজ নির্মাণ করে সরকার। ব্রিজটি নির্মাণ ও উদ্বোধনের সময় টোল আদায়ের কথা ছিল না। ব্রিজটি উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ব্রিজটি সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। স্মারকলিপিতে আশাশুনি উপজেলার অবহেলিত মানুষের কথা চিন্তা করে অতি দ্রুত টোল আদায় বন্ধের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, দগাপুরের চেয়ারম্যান শেখ মিরাজ আলী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দ্বীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙকার কুমার দীপ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী দাউদ মোড়ল, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসানুজ্জামান হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd