আশাশুনিতে শহীদ শেখ কামালের জন্মদিবস পালন


আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রশাসনঃ উপজেলা পরিষদ চত্বরে দিবসের শুরুতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের রাজ্যেশ্বর দাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ অংশ নেন। সর্বশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামালসহ ১৫ আগস্ট’র সকল শহীদদের রুহর মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফফার।
আশাশুনি আলিয়া মাদরাসাঃ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা অফিস কক্ষে আলোচনা সভায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, রূপান্তর ম্যানেজার এমরান হাসান, মাদরাসার সুপার ড. মুহাঃ আবুল হাসান, আসাদুজ্জামান আসু, আবুল কালাম আজাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ শাহজাহান আলি। শিক্ষক ও অভিভাবকবৃন্দ ভার্চ্যয়ালী অনুষ্ঠানে অংশ নেন।
কাদাকাটি ইউনিয়ন পরিষদঃ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি দিপঙ্কর কুমার সরকার দিপ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলি, আলহাজ্ব রফিকুল ইসলাম, সাহেদ আলি ফকির, কুমোদ রঞ্জন সরকার, সন্তোষ কুমার সানা, আবু সাইদ মোড়ল, নজরুল ইসলাম, বেল্লাল গাজী, মেম্বার রমজান আলি, আয়ুব আলি, গোলাম মোস্তফা, ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *