1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর)বেলা ১১.৩০ টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে সপ্তাহ পালন উপলক্ষে শুরুতেই জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) সহ অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এরপর ফায়ার সার্ভিসের সদস্যদের প্যারেড প্রদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আবুল কালাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ( পিপিএম)।”দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”এ স্লোগান কে সামনে রেখে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন বিউটি , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব। গতি, সেবা ও ত্যাগ এই তিন ভিত্তির উপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহ পালন উপলক্ষে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফায়ার ফাইটার মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান, ডাক্তার অসীম কুমার ব্যানার্জি, নাকতাড়া কালীবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd