1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে নবাগত ইউএনওর যোগদান ও বিদায়ীকে সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে নবাগত ইউএনওর যোগদান ও বিদায়ীকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

খায়রুল ইসলাম আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষ্ণা রায়। একই দিনে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন মো. রনি আলম নূর। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী রনি আলম। নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বাগেরহাট জেলার মোল্যারহাট উপজেলার সন্তান। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। আশাশুনিতে যোগদানের আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। বিদায়ী ইউএনও মো. রনি আলম নূর পদোন্নতি পেয়েছেন। তিনি মেহেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও বিদায়ী নির্বাহী অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. আলী সোহাল জুয়েল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মো. সোহাগ খান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারী প্রোগ্রামের আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মণ্ডলসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd