1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ইটভাটায় টায়ারের গুঁড়া পুড়িয়ে পরিবেশ দূষণ, ২ লাখ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে ইটভাটায় টায়ারের গুঁড়া পুড়িয়ে পরিবেশ দূষণ, ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বর্জ্য (টায়ারের গুঁড়া) ব্যবহারের অভিযোগে ‘ইরামনি ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই অভিযানকালে ৩০০ বস্তা টায়ারের গুঁড়াসহ একটি ট্রাক জব্দ করা হয়।
আদালত সূত্র জানায়, ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ টায়ারের গুঁড়া বা কার্বন মজুত করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ দল সকালে সেখানে অবস্থান নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।
অভিযানকালে ইটভাটার ভেতর থেকে ৩০০ বস্তা টায়ারের গুঁড়া বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-০৭২২) জব্দ করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর এসব বর্জ্য আমদান ও মজুতের প্রমাণ মেলায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ইরামনি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ভাটার ব্যবস্থাপককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম জানান, পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্য করে ক্ষতিকর জ্বালানি ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় টায়ারের গুঁড়া পুড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা ইটভাটাগুলোর বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd