1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আলেমদের হত্যা নির্যাতনে জড়িতদের গ্রেফতার দাবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আলেমদের হত্যা নির্যাতনে জড়িতদের গ্রেফতার দাবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আলেমদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বুধবার এক বিবৃতিতে তারা বলেন, অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের জোর দাবি- স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে অতিসত্বর গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিবৃতিতে আরও জানায়- গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন এক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরও প্রমাণসাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা বলেন, আমরা ২০১৩ সালের ৫ মে হেফাজতের গণজমায়েতের ওপর নৃশংস গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং এ বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই আমরা চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করব ইনশাআল্লাহ।
হেফাজত নেতারা আরও বলেন, এতটা বছর আমাদের ওপর খুনি হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন জারি রেখেছিল। আলেমদের মধ্যে ষড়যন্ত্রমূলক বিভক্তি তৈরি করে, বলপূর্বক মাদরাসা বন্ধের হুমকি দিয়ে এবং নানাভাবে আলেমদের সম্মানহানি করে তাদের দমিয়ে রাখার সবরকম চেষ্টাই তারা করেছিল; কিন্তু খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটল। আমরা আল্লাহ পাকের শোকর আদায় করছি যে, তিনি আমাদের নতুন স্বাধীনতা দান করেছেন এবং খুনিদের বিচারের সুযোগ করে দিয়েছেন। আমরা সব শহিদকে স্মরণপূর্বক তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd