1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা: “নারীর সমঅধিকার সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করার লক্ষ্য এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার সকালে কুল্যার মোড় সূচনা প্রোগ্রাম অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুধহাটা ইউনিয়ন পরিষদ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এরসহযোগিতায়, গ্লোবাল, এ্যাফেয়ার্স, কানাডা,(GAC) এর অথায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিনিধি অপনা রানী, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক, বুধহাটা ইউনিয়ন পরিষদের ০৪, ০৫, ০৬, নং ওয়াডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: মাহবুব, কুল্যা ইউনিয়ন পরিষদ সদস্য বিউটি কবির, বেকার পূনরবাসন সংস্থার নিবাহী পরিচালক সালমা খাতুন, প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে, জেলা তথ্য অফিস প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায় ও শিউলি সরকার প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সব ধরনের অধিকার ও সুযোগ যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের অধিকার ও আইন সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতন করে গড়ে তুলতে হবে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে বিভিন্ন সামাজিক অধিকার প্রতিষ্ঠার কাজের যোগ সুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd