1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে উপজেলা চেয়ারম্যান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে উপজেলা চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ” বঙ্গবন্ধু’র বাংলাদেশ” শীর্ষক জাতীয় যুব দিবসে আলোচনা সভা, যুবঋনের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি জননেতা সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন-
আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু সরকারের বিভিন্ন অধিদপ্তর থেকে ঋন নিলে হবেনা, ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মবলে বলিয়ান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে হবে। আমি একজন গর্বিত কৃষক, নিজে কোদাল ধরতে লজ্জাবোধ করি না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন কাজে রাগানোর চেষ্টা করেছি। কালিগঞ্জ উপজেলা সত্যিকারের মডেল উপজেলায় রূপান্তরের দারপ্রান্তে। আপনারা সহযোগীতা করলে দ্রুততম সময়ে আমরা সফল হবো।
আলোচনা সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জিব কুমার দাশ, বক্তব্য রাখেন ওয়াল্ড ভিষনের কর্মকর্তা মোক্তার হোসেন, সাদপুর নবীন সংঘের সভাপতি শরিফুল ইসলাম, সুবর্ণ নাগরিক সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd