1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আগামী বছরেও কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়া কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন আলমসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরপর দীপু মনি মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd