1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আইজিপির শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সজীব খান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

আইজিপির শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সজীব খান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপির ‘শুদ্ধাচার পুরস্কার-২০২১-২২’ অর্জন করেছেন। গতকাল দুপুরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ হেড কোয়াটার্সের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে সজীব খানের হাতে এ পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান তার এ অর্জনে বাংলাদেশ পুলিশের আইজিপি, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এছাড়া অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান সাতক্ষীরা জেলাতে প্রায় দুই বছর সুনাম ও দক্ষতার সাথে জেলায় দায়িত্ব পালন করছেন। পুলিশের ২৮তম বিসিএস সজীব খানের গ্রামের বাড়ি যশোর জেলার মঙ্গলকোর্ট গ্রামে।
তাঁর বাবা সাতক্ষীরা সদর উপজেলার সমবায় কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন। সাতক্ষীরায় চাকরি করতে এসে সজীব খানের পিতা গত বছর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসার সময় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসা শেষে সাতক্ষীরাতে এসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আইজিপির নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সাতক্ষীরা জেলাবাসী ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের-৯৮ ব্যাচের পক্ষ থেকে সজীব খানকে অভিনন্দন জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd