1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অন্তর্র্বতী সরকারের সব মন্ত্রণালয়ে থাকবে শিক্ষার্থী ‘সহ-উপদেষ্টা’ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

অন্তর্র্বতী সরকারের সব মন্ত্রণালয়ে থাকবে শিক্ষার্থী ‘সহ-উপদেষ্টা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। আজ থেকে কাজ শুরু করেছেন তারা। কাজ শুরুর প্রথম দিনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পড় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম। তারা জানান, সব মন্ত্রণালয়ে তদারকির জন্য আন্দোলনকারী ছাত্রদের ‘সহকারী উপদেষ্টা’ হিসেবে পদায়ন করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। তবে কিভাবে, কোন কাঠামোতে সম্পৃক্ত থাকবেন, তা পরে ঠিক করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল; সেটি হলো ‘সহকারী উপদেষ্টা’ বা এ রকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা; সেই ব্যবস্থাটি থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd