1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অনাথ নবজাতকের খোঁজ নিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

অনাথ নবজাতকের খোঁজ নিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় এক নবজাতকের খোঁজ নিলেন ও পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। শনিবার বেলা ১২ টায় রতনপুর ইউনিয়নের মাছরাঙ্গা গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে যান উপজেলা প্রশাসন।
ভোলানাথ মন্ডলের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। নবজাতককে নিয়ে বিপদে পড়েন বাবা। দরিদ্র বাবার পক্ষে সন্তানের জন্য দুধ কেনার টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। অসহায় বাবার পক্ষে ফেসবুকে পোস্ট দেন একজন যুবক। সেটি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের নজরে পড়লে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো: রোকনুজ্জামান উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে বাচ্চার জন্য দুধ চিনি সুজি সহ শিশু খাদ্য সামগ্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য শুকনা খাবার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ফেসবুকে দেখে সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্যার তাদের জন্য কিছু করার পরামর্শ দেন। এ উদ্যোগে ভীষন খুশি হয়েছেন ভোলানাথ মন্ডল। তিনি বলেন নিয়তির কি নির্মম পরিহাস সন্তান জন্ম দিতে যেয়ে আমার সন্তানের মা চলে গেল পৃথিবী ছেড়ে। অসহায় নিষ্পাপ বাচ্চাটা দুধের জন্য খুবই কষ্ট পাচ্ছে। প্রতিদিন এক প্যাকেট করে দুধ প্রয়োজন যার মূল্য ২৪০ টাকা আমি দিনমজুর। আমার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলে সকলের কাছে সহযোগিতা কামনা করেছিলাম।
সরকারের পক্ষ থেকে ইউএনও সাহেব তাদের যে খাদ্যসামগ্রী, শিশুখাদ্য , শুকনা খাবার, চাল ডাল তেল চিড়া গুড় , দুধ, চিনি, সুজি দিয়েছেন এখন আর অত কষ্ট করতে হবেনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd