1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হাসিমুখ সেঞ্চুরীর উদ্যেগে আশাশুনির প্রতাপনগর মহিলা মাদরাসায় গাছের চারা বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

হাসিমুখ সেঞ্চুরীর উদ্যেগে আশাশুনির প্রতাপনগর মহিলা মাদরাসায় গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা একটি উপকলীয় অঞ্চল। উপকলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষে আশাশুনি উপজেলার প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসায় ছাত্রি এবং শিক্ষক মিলিয়ে ৩(তিন)শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৩ পালিত হয়। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ১০ নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ আবু দাউদ ঢ়ালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন এবং সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ ডা; কাজল কর্মকার। আরোও উপস্থিত ছিলেন সভাপতি, আশাশুনি উপজেলার প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসায় মো: কামরুজ্জামান। বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপকে বৃক্ষ রোপণ ও বিতরণ এর জন্য ক্রেস প্রদান করা হয়। প্রধান অতিথি,বিশেষ অতিথির বক্তব্য শেষে প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসার ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন আল-আমিন মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ মাসুম বিল্লাহ,সহকারি শিক্ষক,জনাব আ: মান্নান,জনাব সাইদুর রহমান,মরিয়ম খাতুন,জনাব মৃন্ময় সরকার, মো: তৌফিকুর ইমলাম,জনাব মোশাররফ হোসেন, জনাব গোলাম কবির,জনাব জাহাঙ্গীর আলম, ফারজানা ইয়াসমিন, জনাব সুলতান ফারুক, পরাগ মল্লিক সহ কর্মচারি বৃন্দ।প্রধান অতিথি,বিশেষ অতিথি ও সভাপতি সকলেই হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপকে উপক‚লীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য সাধুবাদ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd