1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ২৪ই জানুয়ারী ২০২৩ইং তারিখ, রোজ মঙ্গলবার, দিনব্যাপী সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ” আপন মাঝে শক্তি ধরো, নিজের নিরাপত্তা বলয় নিজে গড়” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশেষ চাহিদা স¤পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ সম্প্রীতি’র হলরুমে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল। প্রশিক্ষনে সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহন করেন। প্রশিক্ষনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম । প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন এবং ইশারা ভাষায় বুঝিয়ে দেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দিপা মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম । প্রশিক্ষণের মূল আলোচিত বিষয় হলো: প্রশিক্ষণের উদ্দেশ্য, জীবন দক্ষতা কি? বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক সনাক্তকৃত ১০টি মূল জীবন দক্ষতা, জীবন দক্ষতা ভিক্তিক শিক্ষার বিষয়বস্তু, মাদক দ্রব্য, মাদক দ্রব্য সেবনের জন্য বন্ধু-বান্ধব ও অন্যান্যদের চাপ প্রতিহত করার উপায়, ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষা, এইচআইভি/এইডস, বয়োঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, অনাকাঙ্খিত স্পর্শ (ভাল স্পর্শ, মন্দ স্পর্শ),ব্যক্তিগত নিরাপত্তা, ইভটিজিং এর প্রতিকার, প্রযুক্তির অপব্যবহার, মূল্যায়ন, মতামত ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষ কিছু পদ্ধতি অনুসরণে, পদ্ধতিগুলো হলো বক্তব্য, পেয়ার গ্রæপ, ব্রেইন স্টর্মিং, নাটক/অভিনয়, প্রশ্নোত্তর, বড়দলীয়, ছোট দলীয়, ব্যক্তিগত প্রতিভা প্রদর্শণ ও আলোচনা পদ্ধতি অনুসরণে।
সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে অতিথিবৃন্দ কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ^াস প্রদান করেন। তারা প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্মন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ জীবনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। তিনি প্রশিক্ষনে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যাবদ জ্ঞাপন করেন। তিনি প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd